চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০০ PM

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৯:৩২:১৪ AM

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

ছবি: সংগৃহীত


গত বছর ভারতের একগুঁয়েমি এবং নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এবারও একই পথে হাঁটছে বিসিসিআই। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু সেখানে গিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চায় না ভারত।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে টাইম অব ইন্ডিয়া। বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর জন্য ভারতীয় দল পাকিস্তানে যাবে না। আইসিসিকে ভারতীয় বোর্ড তাদের ম্যাচগুলো দুবাই বা শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য অনুরোধ করবে।
দীর্ঘ সাত বছর পর বসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসির অন্যতম জমজমাট টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি আইসিসির কাছে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারত টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যাবে কি না এ নিয়ে সংশয় ছিল শুরু থেকেই।
পাকিস্তানের বিশ্বাস ছিল ২০২৩ বিশ্বকাপ খেলতে গেলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আসবে। কিন্তু টুর্নামেন্ট শুরু আগেই নতুন নাটকের আভাস দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ছাড় দিলেও এবার ছাড় দিতে চায় না পাকিস্তান। যৌথভাবে নয়, এককভাবেই এশিয়া কাপ আয়োজন করতে চায় পিসিবি।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে আটটি দল। ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা, ফাইনাল ৯ মার্চ। পিসিবি ইতোমধ্যে প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা শুরু করে দিয়েছে।
পিসিবির তৈরি করা সূচি অনুযায়ী লাহোরে সাতটি ম্যাচ হওয়ার কথা। এ ছাড়াও রাওয়ালপিন্ডিতে পাঁচটি এবং করাচিতে তিনটি ম্যাচ হওয়ার কথা। ১ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা লাহোরে। যদিও এই সূচি এখনও প্রকাশ করা হয়নি। এটি প্রস্তাবিত সূচি।
২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত। ২০১২-১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজও খেলেনি এই দুই দেশ। গত বছর ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলেও বাবর আজমরা বিশ্বকাপ খেলতে ভারতে যায়। এবার দেখা যাক চ্যাম্পিয়নস ট্রফির আগের পরিস্থিতি কি দাঁড়ায়।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির