এক বছর পর জাতীয় দলে ফিরে যা বললেন বাংলাদেশি পেসার
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৯ PM

এক বছর পর জাতীয় দলে ফিরে যা বললেন বাংলাদেশি পেসার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ০৪:০৮:২৮ AM

এক বছর পর জাতীয় দলে ফিরে যা বললেন বাংলাদেশি পেসার

ছবি: সংগৃহীত


গেল বছরের জুলাইতে ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশ নারী দলে ছিলেন না জাহানারা আলম। এরপর থেকে দীর্ঘ ১ বছর জাতীয় দলের বাইরেই থাকতে হয়েছে টাইগ্রেস এই পেসারকে। তবে আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় জাহানারা। সবশেষ নারী ডিপিএলে ছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ফলস্বরূপ শ্রীলঙ্কার মাটিতে গড়াতে যাওয়া এশিয়া কাপ দলে সুযোগ পান তিনি। 

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথমবারের মতো জানালেন নিজের অনুভূতি। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় আজ (শুক্রবার) জাহানারা বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আবার জাতীয় দলে ব্যাক করেছি। আল্লাহর অশেষ রহমত শুকুর আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাই আল্লাহর প্রতি৷ এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি ৯ মাস ট্রেনিং করেছি মাস্কো একাডেমিতে। সালাউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে।’

বাংলাদেশ দলকে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি জাহানারা, ‘চেষ্টা করেছি যেন ভালো পারফরম্যান্স করতে পারি। প্রতিটি সময় আমি নিজেকে প্রস্তুত রেখেছি, যেন নারী দলে যখনই আমার প্রয়োজন হবে যেন প্রস্তুত থাকতে পারি। শেষ প্রিমিয়ার লিগেও একটি দারুণ পারফরম্যান্স হয়েছে আলহামদুলিল্লাহ৷ দীর্ঘ নয় মাসের পরিশ্রম বলতে পারেন। সবকিছু মিলিয়ে এটা দারুণ অনুভূতি যে আমি আবারও বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করতে পারব।'

আসন্ন এশিয়া কাপে দল এবং নিজের লক্ষ্যের কথা জানিয়ে জাহানারা বলেন, 'এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্যই থাকবে ভালোভাবে সেমিফাইনাল খেলা। আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি তাহলে হয়তো পাকিস্তানের সাথে সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে এবং অবশ্যই আমরা সেটাই চেষ্টা করব। পজিটিভ রেজাল্ট, আমরা যদি বাংলাদেশ দলের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আমরা চেষ্টা করবো আমাদের সুখস্মৃতিতে ব্যাক করার জন্য যেটা ২০১৮ সালে করেছিলাম৷ আমার ব্যক্তিগত লক্ষ্য থাকবে প্রত্যেকটা ম্যাচে আমি যেন কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে।'

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির