ফাইনাল হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০০ PM

ফাইনাল হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ০৬:৪৯:২৩ AM

ফাইনাল হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ

ছবি: সংগৃহীত


আকাশি-নীল জার্সিটাকে দীর্ঘদিন ধরে করা আলিঙ্গনের অবসান হচ্ছে কোপার ফাইনালের পর। আর্জেন্টিনা আরও একটা ডি মারিয়া কবে আবার পাবে, তা নিয়ে নানান জনের নানান মত। ২০২৪ কোপার পর বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন সেই ২০২৩ সালের নভেম্বরে।

কোপার ফাইনালের পর হবে সে ঘোষণার আনুষ্ঠানিকতা। সে কথা সবাই জানলেও এবার নতুন গুঞ্জন মেসিকে নিয়ে। বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, কোপার ফাইনালই হতে যাচ্ছে মেসির শেষ ম্যাচ। বোমা ফাটানো এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রভাবশালী সাংবাদিক, হোসে আরমান্দো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি দাবি করেন, এই ম্যাচই হতে যাচ্ছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। তার দীর্ঘদিনের বন্ধু ডি মারিয়ার বিদায়টা যাতে সুন্দর হয় এবং ভালোভাবে উদযাপন করা যায়, তাই তিনি নিজের অবসরের ঘোষণা দিচ্ছেন না।

ডি মারিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তার শেষ ম্যাচ খেলার জন্য প্রস্তুত না, কিন্তু এটাই অবসরের ভালো সময়।

এদিকে অবসরের বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে ডি মারিয়াকে অনুরোধ করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মেসির অবসরের বিষয়টি নিয়ে কেউ কোনো মন্তব্য না করলেও, সম্প্রতি লিওর দেওয়া এক সাক্ষাৎকার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। এলএমটেন শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দিয়ে দিলেও অবাক হবার কিছু থাকবে না। তবে এটা স্পষ্ট, বন্ধু ডি মারিয়ার বিদায়টা উদযাপন করতে চান লিওনেল মেসি।


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির