৪৫০ রানের লজ্জার হার আর্জেন্টিনার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৫ AM

৪৫০ রানের লজ্জার হার আর্জেন্টিনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৩ ০৯:৫২:২০ AM

৪৫০ রানের লজ্জার হার আর্জেন্টিনার

ফাইল


আধুনিক ওয়ানডে ক্রিকেটে তিনশ রান হরহামেশাই দেখা যায়। এমনকি চারশ রানও দেখেছে এই সংস্করণের ক্রিকেট। কিন্তু এখনো ৫০০ রান দেখেনি আন্তর্জাতিক ওয়ানডে। তবে আজ বয়স ভিত্তিক দলের ওয়ানডেতে সেই ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছে যুক্তরাষ্ট্র।

আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১৫ রান সংগ্রহ করেছিল যুক্তরাষ্ট্র অনুর্ধ্ব-১৯ দল। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ৫৫ রান তুলে অলআউট হয় আর্জেন্টিনা। ফলে ৪৫০ রানের ব্যবধানে জয় পেয়েছে যুক্তরাষ্ট্রের যুবারা।

আগে ব্যাটিং করতে নেমে শেঠিপালায়াম ও মেহথার উদ্বোধনী জুটিতে ১১৫ রান তুলে যুক্তরাষ্ট্র। শেঠিপালায়াম ৬১ রান করে বিদায় নিলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন আরেক ওপেনার মেহথা। তার ব্যাট থেকে এসেছে ১৩৬ রান।

সেঞ্চুরি পেয়েছেন তিনে নামা রামেশও। মাত্র ৫৯ বল খেলে ১০০ রান করেছেন অধিনায়ক। এরপর মিডল অর্ডার ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহ গড়ে তারা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫১৫ রান তুলেছে আর্জেন্টাইন যুবারা।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা আর্জেন্টিনার। ৭ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর আর ৪ রান যোগ করতেই টপ অর্ডারের চার ব্যাটার সাজঘরে ফেরেন। ১১ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল তখন হাল ধরার চেষ্টা করেন নেভাস ও ভারদেনহিল, তবে তাদের সেই চেষ্টা বৃথা গেছে।

শেষ পর্যন্ত ১৯ ওভার ৫ বলে ৫৫ রানে অলআউট হয়েছে আর্জেন্টিনা অনুর্ধ্ব-১৯ দল। যুক্তরাষ্ট্রের হয়ে ২১ রানে ৬ উইকেট শিকার করে দিনের সেরা বোলার নাডকারনি। 

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে