আর্জেন্টিনার জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না দি মারিয়াকে
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০১ PM

আর্জেন্টিনার জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না দি মারিয়াকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ১১:৪৪:৪০ AM

আর্জেন্টিনার জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না দি মারিয়াকে

ছবি: সংগৃহীত


নিকোলাস ওতামেন্দির হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ডটা তুলে দিলেন আনহেল দি মারিয়া। খেলা তখন প্রায় শেষ, সঙ্গে ইতি ঘটলো অবিশ্বাস্য এক ক্যারিয়ারেরও।

আর্জেন্টিনার জার্সি গায়ে আর কখনোই মাঠে দেখা যাবে না দি মারিয়াকে।  

বহু বছরের আরাধ্য শিরোপা জিততে বারবারই আলবিসেলেস্তেদের সহায় হয়েছেন দি মারিয়া।

বিশ্বকাপ, কোপা আমেরিকার ফাইনালে গোল করে দলকে জিতিয়েছেন। তবে এবারের কোপা আমেরিকা দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন দি মারিয়া।

তার বিদায়টা হয়েছে শিরোপাকে সঙ্গী করে। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে আরও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।এই ম্যাচেও নিজের হৃদয় দিয়ে খেলেছেন দি মারিয়া।  

ম্যাচের পর তিনি বলেছেন, ‘এটা লেখাই ছিল আর তেমনই হয়েছে। আমি এসব কিছুর স্বপ্ন দেখেছি, ওদের বলেছিও। আমার সঙ্গে এখন অনেকগুলো সুন্দর মুহূর্ত আছে। 

কলম্বিয়ার বিপক্ষে লম্বা সময় অবধি গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। মিনিট দশেক আগে গোল করে দলকে জেতান মার্তিনেস। এই ম্যাচ তাদের জন্য একদমই সহজ ছিল না বলে জানান দি মারিয়া। একসময় টানা তিন ফাইনাল হারা এই ফুটবলারের আফসোস, আগের প্রজন্মের সঙ্গে কিছু জিততে না পারার।

তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে এটা সহজ ছিল কিন্তু আসলে কঠিন। আমার অন্য প্রান্তেও থাকতে হয়েছে। আমি এই প্রজন্মের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, তারা আমাকে সবকিছু এনে দিয়েছি। আমি যা চেয়েছি সবকিছু অর্জন করেছি। যদি আগের প্রজন্মের সঙ্গেও কিছু জিততে পারতাম, সেটাও প্রাপ্য ছিল। ’

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির