সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে খুন: ১ জনের মৃত্যুদণ্ড ৪ জনের যাবজ্জীবন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে খুন: ১ জনের মৃত্যুদণ্ড ৪ জনের যাবজ্জীবন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ০২:৪০:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে খুন: ১ জনের মৃত্যুদণ্ড ৪ জনের যাবজ্জীবন

ছবি: সংগ্রহীত


সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের ছুরির আঘাতে খুনের ঘটনায় এক জনের মৃত্যুদণ্ডাদেশ ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ রায় দেন।


মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির নাম ফয়েজ আহমদ। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সেবুল মিয়া, সাজিদ মিয়া, শাহান।


বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতের পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন। 


মামলা ও আদালত সুত্রে জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের মিজানুর রহমান খোকন মিয়ার সঙ্গে তাকে খুনের ঘটনায় জড়িত ফয়েজ মিয়া ও তার সহযোগী আসামি চারজনের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা চলছিল। 


২০২২ সালের ২১ জুলাই দুপুর ১২টার দিকে ‘নিজের জীবনের নিরাপত্তা নেই’ এমন মামলায় বিচারপ্রার্থী খোকন মিয়া আদালতে হাজিরা দিতে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতির সামনে মিজানুর রহমান খোকন মিয়াকে একা পেয়ে দিনে দুপুরে প্রকাশ্যে আসামী ফয়েজ, সাজিদ, সাহান ও সেবুল উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। বিষয়টি দেখে উপস্থিত জনতা, আইনজীবী ও তাদের সহকারীরা এগিয়ে এসে ফয়েজ, সাজিদ ও সেবুলকে ধরে আইনজীবী সমিতিতে আটকে রাখেন। সাহান নামের অপর একজন পালানোর সময় জনতার হাতে আটক হয়। আটক তিনজনকে চাকুসহ পুলিশে সোপর্দ করেন। পরে নিহতের বাবা ফটিক মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 




এস.ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী