রাজধানীতে পার্কের ভেতর যুবকের লাশ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ AM

রাজধানীতে পার্কের ভেতর যুবকের লাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ০৪:০৫:০৫ AM

রাজধানীতে পার্কের ভেতর যুবকের লাশ

ছবি: সংগৃহীত


রাজধানীর পান্থপথ লাগোয়া পান্থকুঞ্জ পার্কের বটগাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দেওয়া ছিল লাশটি।

২৫ বছর বয়সি ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা জানান, বুধবার ভোর ৩টার দিকে টহল পুলিশ ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায়। পার্কের একটি বটগাছে ঝুলছিল তার লাশ। লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল।

পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট। তার পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠিয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে