স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৪ AM

স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৩ ০৪:৩৫:৪৪ AM

স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা!

ছবি: সংগৃহীত


নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর ওপর অভিমান করে আবু বাসার (৬০) নামে এক পল্লী চিকিৎসক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

নিহত আবু বাসার উপজেলার মহিষবাথান বামনদহ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভুগছিলেন আবু বাসার। শারিরীক অসুস্থতার কারণে তিনি রোগী দেখে আর আগের মতো আয় করতে পারতেন না। সামান্য আয়ে সংসারের খরচ মিটিয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করা তার কষ্টসাধ্য হয়ে পড়ায় মাঝে মধ্যেই চিকিৎসার জন্য টাকা চাইতেন স্ত্রীর কাছে। এই টাকা চাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি লেগেই থাকতো।

গত মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রীর ওপর অভিমান করে সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রী ঘরের তীরের সঙ্গে স্বামীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে লাশটি নামান। খ

বর পেয়ে পরদিন বুধবার সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে