ইরাককে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৪ PM

ইরাককে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৮:১৭:১৪ AM

ইরাককে ৩-১ গোলে হারিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


অলিম্পিক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলকে। শেষ পর্যন্ত মরক্কো অনূর্ধ্ব-২৩ দলের কাছে ম্যাচটি ২-১ গোলে হেরেই বসে তারা।

তবে সেই হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়িয়েছে দ্বিতীয় ম্যাচে। ইরাককে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে হাভিয়ের মাচেরানোর দল।

গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেসের পাসে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান আলমাদা।

তবে সেই গোল বিরতির আগেই শোধ করে ইরাক। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আহমেদ মাকঞ্জির ক্রস থেকে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান আয়মেন হুসেইন।

দ্বিতীয়ার্ধে অবশ্য কেবল আর্জেন্টিনারই দাপট। ৬২ মিনিটে কেভিন সেনোনের ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন লুসিয়ানো গোন্দু। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এসেকিয়েল ফার্নান্দেস। এবারও বলের জোগানদাতা সেনোন। তার পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন  ফার্নান্দেস। বাঁ প্রান্তের উঁচু কোনা দিয়ে আশ্রয় নেয় জালে। এরপর ব্যবধান ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে আগামী ৩০ জুলাই ইউক্রেনের মুখোমুখি হবে তারা।  

এদিকে আর্জেন্টিনার মতো ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে স্পেনও। টানা দুই ম্যাচে দুই জয় তুলে শেষ আটে এক পা দিয়ে রেখেছে তারা।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন