ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০২:০৯:৩০ পূর্বাহ্ন

ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশ আসছে নিউজিল্যান্ড

ছবি: সংগ্রহীত


বিশ্বকাপের আগে ও পরে মিলিয়ে টাইগারদের সাথে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার যার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৩ সালের পর এবারই প্রথম ওয়ানডে ও টেস্ট খেলার জন্য কিউরা বাংলাদেশ সফরে আসছে। 


বিশ্বকাপের আগে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। যার সবগুলো দিবা রাত্রির। ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। বিশ্বকাপ শেষ হতেই ২১ নভেম্বর টেস্টের জন্য ঢাকায় আসবে কিউই দল। যার প্রথমটি ২৮ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর। এর ভেন্যু অবশ্য এখনও ঠিক হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ।   


সূচী অনুযায়ী  ১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউ জিল্যান্ড, ২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)। ২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)।২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)।


অন্যদিকে আবার ২১ নভেম্বর- নিউ জিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে। ২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনও ঠিক হয়নি)।২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনও ঠিক হয়নি)। ৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনও ঠিক হয়নি) খেলবে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী