মেয়ের জীবনের হু ম কি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৪ PM

মেয়ের জীবনের হু ম কি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৭:০৩:৫৪ AM

মেয়ের জীবনের হু ম কি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া

ছবি: সংগৃহীত


আনহেল ডি মারিয়ার ওপর জন্মভূমি রোজারিওর গ্যাং দলের নজর যেন সরছেই না। কদিন আগেই তার রোজারিও সেন্ট্রালের বাড়িতে পাঠানো হয়েছিল মৃত্যুর হুমকি সম্বলিত এক চিরকুট। এবার সরাসরি তার মেয়ের নাম উল্লেখ করে হুমকি দিয়েছে তারা। ডি মারিয়ার বোনের দোকানে একটি বাক্সে ভরে পাঠানো হয়েছে এই হুমকি। যেখানে বলা হয়েছে, আর্জেন্টিনায় ফিরলেই খুন হতে হবে তার মেয়েকে। 

বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা হুমকি হিসেবে আনহেল ডি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আর্জেন্টাইন টিভিতে দেয়া সাক্ষাতে ডি মারিয়া নিজেই জানিয়েছেন এমন হুমকির কথা, ‘আমার বোনের দোকানে হুমকি দেওয়া হয়েছে। একটি বাক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপাল বুলেটবিদ্ধ। চিরকুটও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’

এমন অবস্থায় নিজের ছেলেবেলার ক্লাব থেকে অবসর নেয়ার ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ডি মারিয়া। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের বাসিন্দা ডি মারিয়া। ক্যারিয়ারের শুরুটা রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে। দুই মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলে। সেখান থেকেই পরবর্তীতে তারকা হয়ে উঠেছেন ডি মারিয়া।

২০২২ সালে কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই উইঙ্গার চেয়েছিলেন ক্যারিয়ারের শেষটা রোজারিও সেন্ট্রালের হয়ে করতে। কিন্তু এমন হুমকির পর রোজারিওতে আর ফিরছেন না তিনি, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না।’ 

রোজারিও থেকেই উঠে এসেছেন আর্জেন্টিনার আরেক মহাতারকা লিওনেল মেসিও। গেল বছর তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জের পারিবারিক ব্যবসাতেও হামলা চালানো হয়েছিল। আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম এই শহর বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ শহর। খুন, ডাকাতি কিংবা গ্যাং লড়াই সেখানে একেবারেই নিত্য নৈমিত্তিক ঘটনা। 

এমন নাজুক অবস্থায় শহরের মেয়রের পক্ষ থেকে নিজ পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা নিতেও নারাজ ডি মারিয়া, ‘বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না, একটি ব্যাকপ্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি–ডাকাতির শিকার হচ্ছে। রোজারিওর লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না। এমন পরিস্থিতিতে আমার নিরাপত্তা নিয়ে কথাটা অসম্মানজনক।’

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস  ও বেনফিকার মতো ক্লাবে নিজের ক্যারিয়ার পার করেছেন ডি মারিয়া। কোপা আমেরিকার পর আর্জেন্টিনাকে জানিয়েছেন বিদায়। বেনফিকার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ। এরপরেই পরিকল্পনা ছিল রোজারিওতে ফেরার। কিন্তু মেয়ের জীবনের ওপর এমন হুমকির কারণে সেটা আর হচ্ছে না। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন