দোয়ারাবাজারে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ০৬:৪৫:১২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

নিজস্ব প্রতিনিধির তুলা ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার উন্মুক্ত জলাশয়ে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৭ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা আজমপুর খেলা ঘাটে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ মোর্শেদ মিশু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, তাহিরপুর উপজেলা মৎস্য অফিসার মুহাম্মদ ইউসুফ আলী, সৌহার্দ প্রজেক্ট অফিসার মোঃ বদরুজ্জামানসহ আরো অনেকে। উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন জৈন্তা বার্তা'কে জানান, ২০২৩/২৪ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় দোয়ারাবাজার উপজেলার মুক্ত জলাশয়ে মোট ৩ শত ৭৮ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী