কালাইরাগ প্রিমিয়ার লিগ সিজন-৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৫ AM

কালাইরাগ প্রিমিয়ার লিগ সিজন-৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৩ ১০:৫৮:৫২ AM

কালাইরাগ প্রিমিয়ার লিগ সিজন-৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

ছবি: সংগৃহীত


কোম্পানীগঞ্জে কালাইরাগ প্রিমিয়ার লিগ (সিজন-৩) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালাইরাগ মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। কালাইরাগ সূর্যোদয় ক্লাব এর আয়োজনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় সোহাগ এন্টারপ্রাইজ ও পুরবী এন্টারপ্রাইজ। ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় পুরবী এন্টারপ্রাইজ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় শাওন। উদীয়মান খেলোয়াড় শেখ উদ্দিন।

এদিন বিকেল সাড়ে ৫টায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং।

কালাইরাগ সূর্যোদয় ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মেম্বার ও গিয়াস উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম কমান্ডার, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সভাপতি রাইসুল রাজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, রজন মিয়া, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, আলী হোসেন, ফারুক আহমেদ, কালাইরাগ সূর্যোদয় ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সাবেক মেম্বার জালাল উদ্দীন, আজিজ মিয়া, আমির উদ্দিন, রইছ উদ্দিন, মাসুক মিয়া, নজরুল ইসলাম চুনু মিয়া, জিয়াউর রহমান, সমুজ মিয়া, ইমাম উদ্দিন, লালু মিয়া, বিল্লাল মিয়া, বিজন সরকার, আলা উদ্দিন, সত্যজিত, সঞ্জীবন সরকার।

ধারাভাষ্যে ছিলেন জসিম উদ্দিন বণিক ও ওয়াহিদ রেজা। রেফারি ছিলেন সুব্রত শেখর রায় সঞ্জু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল উদ্দিন।

এম সি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে