ইতালির নতুন কোচ স্পালেত্তি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৫ AM

ইতালির নতুন কোচ স্পালেত্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০১:২৪:৪১ AM

ইতালির নতুন কোচ স্পালেত্তি

ছবি: সংগ্রহীত


ইতালির নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লুসিয়ানো স্পালেত্তিকে। পাঁচ বছর দায়িত্ব পালনের পর গত রোববার ইতালিয়ানদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান রবার্তো মানচিনি। তার জায়গাতেই হন লুসিয়ানো স্পালেত্তিকে স্থলাভিষিক্ত করেছে ইতালি ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।


৬৪ বছর বয়সী স্পালেত্তি গত মৌসুমে নাপোলিকে লিগ চ্যাম্পিয়ন বানিয়ে দায়িত্ব ছেড়ে দেন।


এরপর প্রায় এক বছর বিশ্রামে থাকার পরিকল্পনা ছিল তার। কিন্তু জাতীয় দলের প্রস্তাব ফেরাতে পারেননি তিনি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন এই অভিজ্ঞ কোচ।


এর আগে গত ১৩ আগস্ট ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ মানচিনি। তার সময়েই ২০২০ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। কিন্তু ইউরোয় সাফল্য পেলেও জাতীয় দলকে ২০২২ বিশ্বকাপের মূলপর্বে তুলতে পারেননি ব্যর্থ হন তিনি।  


মানচিনির স্থলাভিষিক্ত হওয়া স্পালেত্তির অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। নাপোলির আগে ইতালির আরও দুই ক্লাব ইন্টার মিলান ও রোমার দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়া রাশিয়ান ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবার্গেও পাঁচ বছর কাটিয়েছেন স্পালেত্তি।

এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে