দোয়ারাবাজারে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৩ AM

দোয়ারাবাজারে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৫:৩৭:১৩ AM

দোয়ারাবাজারে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

দোয়ারাবাজারে দোকানে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভায়াবহ আগুনে  ৩টি দোকান ভস্মীভূত হওয়ায় প্রায় ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও জনতার প্রাণপণ প্রচেষ্টায় দীর্ঘ ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১০ জুন) দিবাগত রাত পৌনে ১১টার দিকে দোয়ারাবাজার উপজেলা সদরস্থ মধ্যবাজারে ব্যবসায়ী আসকর মিয়ার হার্ডওয়্যার দোকানের পিছনের গুদামে আগুনের  সুত্রপাত হয়। ক্ষনিকের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।এসময় আসকর মিয়ার দোকানের পশ্চিম পাশের মড়ল রায়ের কাপড়ের দোকান এবং পূর্ব পাশে শহিদ মিয়ার বীজঘর আগুনে পুড়ে যায়।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশু, ওসি দেবদুলাল ধর, এস আই মিজানুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী