ভুয়া নাম পদবি ব্যবহার করে চিকিৎসা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মানবিকে পাস করেও ডাক্তার

ভুয়া নাম পদবি ব্যবহার করে চিকিৎসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০৬:১৯:৫৩ পূর্বাহ্ন

ভুয়া নাম পদবি ব্যবহার করে চিকিৎসা

ছবি: সংগৃহীত


ভুয়া নাম পদবি ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছেন অমর শীল (৩৫) নামে এক ব্যক্তি। অবশেষে ধরা পড়লেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাতের কাছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে বেগমগঞ্জের জেনারেল মা ও শিশু হাসপাতালে ভুয়া চিকিৎসক অমর শীলকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কাজের অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত অমর শীল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উলিপুর গ্রামের মৃত গৌরেন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অমর শীল ২০০৩ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি ও ২০০৫ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি আর পড়াশোনা করেন নি। অমর শীল জেনারেল মা ও শিশু হাসপাতালের নীচ তলায় ডা. মো. এনামুল হক নামে চার মাস যাবৎ রোগী দেখছিলেন। রোগী প্রতি ৭০০ টাকা করে ভিজিট নিতেন তিনি। এর আগে তিনি মাইজদী ট্রাস্ট ওয়ান হাসপাতালে চেম্বার করতেন বলে জানান।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে বেগমগঞ্জের জেনারেল মা ও শিশু হাসপাতালে যান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত। অভিযোগ প্রমাণিত হওয়ায় অমর শীলকে দুই বছরের কারাদণ্ড ও হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা অর্থদণ্ড করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেন। মোবাইল কোর্ট পরিচালনায় বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার