দোয়ারাবাজারে পানিতে ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পরে লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পরে লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৩ ০৬:২৪:৪৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে পানিতে ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পরে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের বাদীখাল থেকে নিখোঁজের ২৪-ঘন্টা পর চমক আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ আগষ্ট) দুপুরে দোয়রাবাজার উপজেলার বাদীখাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। চমক আলী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কিত্তে রাজনপুর গ্রামের মৃত আব্দুল গনির ছেল।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চমক আলী শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে কৃষি জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বাদীখাল পারাপার হওয়ার সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। শুক্রবার বিকালে চমক আলীর সন্ধান না পেয়ে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয়। শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী