বাতিল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা কমিটি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বাতিল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা কমিটি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ১১:৫১:৫৪ পূর্বাহ্ন

বাতিল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা কমিটি

ছবি : নিজস্ব


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটি বাতিল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আসাদুল্লাহ আল গালিব। 

শনিবার (১৭ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমিটির সাথে মৌলভীবাজারে এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্ত দেন। 

কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে' বলেও তিনি ঘোষণা দেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, শাবিপ্রবির সমন্বয়ক দেলওয়ার হোসাইন শিশির ও সিলেটের নেতৃবৃন্দ ।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ: