লাখাইয়ে অধ্যক্ষের প দ ত্যা গে র দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

লাখাইয়ে অধ্যক্ষের প দ ত্যা গে র দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ০৮:৩৬:৩৪ পূর্বাহ্ন

লাখাইয়ে অধ্যক্ষের প দ ত্যা গে র দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাইয়ে মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি  কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ জাবেদ আলীর   পদত্যাগের দাবীতে  কর্মবিরতি পালন করছে শিক্ষক-কর্মচারীরা। রবিবার(১৮ আগস্ট) সকাল থেকে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীরা কলেজের মূল ফটকের সামনে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন করেন।

লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজের প্রভাষক কৃষ্ণ মোহন বনিকের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন প্রভাষক রাজীব কুমার আচার্য্য, নজরুল ইসলাম, অজয় কুমার দাস,দেলোয়ার হোসেন, কাউছার আহমেদ,অফিস সহকারী  হাফিজুর রহমান, আলমগীর চৌধুরী,  তাফাজ্জুল হক প্রমূখ।এতে ৩০ জন শিক্ষক / কর্মচারীর মধ্যে ২৬ জন অংশ নেন।

শিক্ষকদের সভাপতি প্রভাষক কৃষ্ণ মোহন বনিক বলেন, লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ জাবেদ আলী ২০১৮ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে নানা অনিয়ম,দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার,অর্থ আত্মসাত, স্বেচ্ছাচারিতা,শিক্ষক কর্মচারীদের সাথে অশোভন আচারণের মতো কাজে সম্পৃক্ত হওয়ার প্রেক্ষিতে লিখিত বিভিন্ন সময়ে দেওয়া   অভিযোগের তদন্ত  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়া সত্ত্বেও তদন্তের সুপারিশ অধ্যক্ষ জাবেদ আলীর অপসারণের বিষয়টি  বাস্তবায়িত না হওয়ার ফলশ্রুতিতে  দিন দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের অত্যাচার দূর্নীতি এবং শিক্ষক কর্মচারীদের নানা ভাবে হয়রানির মাত্রা বেড়ে যায় এবং  কারণে অকারণে চাকুরীচ্যুত করার হুমকির অদ্ভুত পরিস্থিতিতে আমরা তার পদত্যাগের দাবীতে কর্মবিরতি পালন করছি এবং যতদিন পর্যন্ত জাবেদ আলী পদত্যাগ না করবেন ততদিন পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব বলে কঠোর হুশিয়ারি প্রদান করেন।এদিকে কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, প্রভাষক সৈয়দ আফজাল, আলী আজম,মোঃ সেলিম মিয়া  কলেজে পাঠ দানের প্রথম দিনে অনুউপস্থিত বলে জানা যায়। এবিষয়ে কলেজের অধ্যক্ষ মোঃ জাবেদ আলী এর সাথে সেলফোনে  আলাপ কালে অনুপস্থিতির বিষয় ও কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি এক জায়গায় আছি পরে কথা বলব।

এদিকে অধ্যক্ষ মোঃ জাবেদ আলীর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ মিছিল প্রতিদিনের মতো রবিবারও  উপজেলার বুল্লা বাজার এ অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে  তিনি কথা বলতে অস্বীকার করেন।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন