আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নয়ার
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০২ PM

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৪ ১১:৪৬:৪৬ AM

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নয়ার

ছবি: সংগৃহীত


আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ম্যানুয়েল নয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে আজ অবসরের ঘোষণা দেন এই জার্মান গোলকিপার।

জার্মানির হয়ে নয়ারের অভিষেক হয় ২০০৯ সালে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৪ ম্যাচ। যার মধ্যে ৫১টিতে জালে বল ঢুকতে দেননি।

জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ে তার ছিল বড় অবদান। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতেন নয়ার। মোট চারটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি।

নিজের অবসরের ঘোষণা দিয়ে নয়ার বলেন, 'আজ জার্মান জাতীয় ফুটবল দলে আমার ক্যারিয়ারের ইতি টানছি। যারা আমাকে চেনে, তারা জানে যে, এই সিদ্ধান্ত আমি হালকাভাবে নিইনি। আমি শারীরিকভাবে খুব ভালো বোধ করছি…তবুও এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, জাতীয় দলে আমার অধ্যায় শেষ করার এখনই সঠিক সময়।'

ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে তিনি জিতেছেন ১১টি বুন্ডেসলিগা, দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরও বেশ কিছু শিরোপা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা