মায়ামির ঘরে শিরোপা দিয়ে মেসির রেকর্ড
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৬ AM

মায়ামির ঘরে শিরোপা দিয়ে মেসির রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ০১:৪৪:১৫ AM

মায়ামির ঘরে শিরোপা দিয়ে মেসির রেকর্ড

ছবি: সংগ্রহীত


ফাইনালে এসে ন্যাশভিল এফসিকে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ল ফুটবল যাদুকর মেসির ইন্টার মিয়ামি। এবারই প্রথমবার বড় কোনো শিরোপা ঘরে তুললো ক্লাবটি। আর সেই সঙ্গে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সর্ব্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড় বনে গেলেন এই আর্জেন্টাইন। মেসির ফুটবল ক্যারিয়ারের ৪৪তম শিরোপা এটি। বলার অপেক্ষা রাখে না, ফুটবল ইতিহাসের চূড়ায় তিনিই!


বাংলাদেশ সময় রোববার সকালে ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয় ১-১ সমতায়। এই টুর্নামেন্টে অতিরিক্ত সময় নেই বলেই নির্ধারিত ৯০ মিনিটের পরেই হয় টাইব্রেকার। সেখানে মায়ামি জিতে যায় ১০-৯ ব্যবধানে। এর আগে ম্যাচের ২৩তম মিনিটে পিছিয়ে পড়ে দলটি। প্রথম বল পেয়েই চোখধাঁধানো গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে কর্নার থেকে ফাফা পিকু গোল করে সমতায় ফেরান ন্যাশভিলকে। নির্ধারিত ৯০ মিনিটে আর কেউই গোল করতে না পারলে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।


টাইব্রেকারে ন্যাশভিলের দ্বিতীয় শটটি ঠেকিয়ে দেন মায়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। পঞ্চম শটে গোল করলেই জিতে যেত মায়ামি। কিন্তু মায়ামির মেক্সিকান ফুটবলার ভিক্তর উজোয়ার শট আটকে দেন ন্যাশভিলের গোলরক্ষক এলিয়ট পানিকো।


টাইব্রেকার চলতেই থাকে। শেষ পর্যন্ত একাদশ রাউন্ডে গোল করেন মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডার। এরপর তিনি ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলকিপার পানিকোর শট। শিরোপার উল্লাসে মেতে ওঠে মায়ামি। শুধু টাইব্রেকারেই নয়, গোটা ম্যাচেরই নায়ক বলা যায় ক্যালেন্ডারকে। গোটা ম্যাচে ৫টি দারুণ সেভ করেন মায়ামির এই গোলরক্ষক।


এই টুর্নামেন্টে মাঠে নামার আগে টানা ১১ ম্যাচ জয়হীন ছিল ক্লাব। এরপর লিওনেল মেসির আগমন আর সেই সঙ্গে বদলে যায় হিসাব নিকাশ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রথম বড় ট্রফি এটি।  যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দলগুলিকে নিয়ে আয়োজিত হয় এই লিগস কাপ। এবারের আসরে অংশ নিয়েছে ৪৭ ক্লাব। ফাইনাল খেলে যুক্তরাষ্ট্রেরই দুই ক্লাব।

এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে