ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ড. ইউনূসের
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০২ PM

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ড. ইউনূসের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ০৫:৫২:৩৩ AM

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন ড. ইউনূসের

ছবি: সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠেই ঐতিহাসিক টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই শুভেচ্ছাবার্তা দেওয়া হয়।

এর আগে রোববার দুপুরে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এটা পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে টেস্টখেলুড়ে দলগুলোর মধ্যে শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়া সবাইকে পরাজিত করেছে বাংলাদেশ।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা