ভারতকে হা রি য়ে ফাইনালে বাংলাদেশ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৩ PM

ভারতকে হা রি য়ে ফাইনালে বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৪ ১২:০৯:৩৯ PM

ভারতকে হা রি য়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার (২৬ আগস্ট) বিকেলে নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল।

টাইব্রেকারে ভারতের প্রথম শট রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক মো. মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশ অবশ্য পর পর টানা চার শটে গোল করে। ভারতের পঞ্চম শটিও শ্রাবণ রুখে দিলে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশে।

২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ভারতের কাছে ৫-২ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশের যুবারা। এবার অবশ্য ভারতের কাটা সেমিফাইনাল থেকেই দূর করলো মারুফুল হকের শিষ্যরা।

বুধবার বিকেলে ফাইনালে আয়োজক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে এসেছে নেপাল।


এদিন ম্যাচের শুরু থেকেই বেশ উজ্জীবিত পারফরম্যান্স করছিল বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৬ মিনিটের মাথায় তারা লিডও পেয়ে যায়। এ সময় বক্সের বামদিক থেকে রাব্বি হোসেন রাহুলের নেওয়া শট ভারতের গোলরক্ষক প্রিয়াণশ দুবে ঝাপিয়ে পড়ে ফিস্ট করে ফিরিয়ে দেন। বল তার হাত ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। তিনি আলতো টোকায় বল জালে পাঠান। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ৭৫ মিনিটের মাথায় সমতা ফেরায় ভারতের যুবারা। এ সময় ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে বল জটলার মধ্যে ঘুরতে ঘুরতে বক্সের মধ্যে পেয়ে যান অধিনায়ক রিকি মেতি হাওবাম। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ১-১ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লেখায় আসাদুল-শ্রাবণরা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা