সুনামগঞ্জে ৮ লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ দুইজন গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৮ লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ দুইজন গ্রেপ্তার

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৩ ০৭:৪৮:৩১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ৮ লক্ষাধিক পিস ভারতীয় নাসির বিড়িসহ দুইজন গ্রেপ্তার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতক থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আশা ভারতীয় আমদানি নিষিদ্ধ ৮ লক্ষ ৪০ হাজার পিস শেখ নাসির উদ্দিন বিড়িসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জালালবাদ চৌধুরীগাওয়েরবা বাছির মিয়ার ছেলে শওকত আলী (২৫), পিতা-বাছির মিয়া, গোয়াইনঘাট উপজেলার কাঠালকুড়ীকান্দি গ্রামের নুর মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩০)।

পুলিশ সূত্রে জানাযায়, ১৯ আগস্ট শনিবার সন্ধ্যায় ছাতক থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এএসআই শরীফুল ইসলাম উপজেলার কালারুকা সুরমা নদীর খালের মুখে একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেন। এ সময় নৌকাটি তল্লাশি করে ৪০ কার্টুন, প্রতি কার্টুনে ২১ হাজার পিস করে মোট ৮ লক্ষ ৪০ হাজার পিস ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধার করেন।

ছাতক থানার ওসি মো. শাহ্ আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন মামলা দায়েরপুর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানিয়েছেন, আটককৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ৬০ হাজার টাকা।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী