ছবি: সংগৃহীত
টানা ৬ বছর বসুন্ধরা কিংসের কোচ ছিলেন অস্কার ব্রুজন। স্প্যানিশ কোচের অধীনে ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও আন্তর্জাতিক অঙ্গনে সুবিধা করতে পারেনি দলটি। গত জুলাইয়ে তার সঙ্গে চুক্তি বাতিল করে নিয়োগ দেওয়া হয়েছে এএফসি কাপ জয়ী কোচ ভ্যালেরিউ তিতা। মঙ্গলবার তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিলো ক্লাব কর্তৃপক্ষ।
এদিন বাংলাদেশে এসে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিলেন এই রোমানিয়ান কোচ। নতুন কোচকে ফুল দিয়ে বরণ করে নেয় কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান তাকে স্বাগত জানান। এছাড়া সেটপিস কোচ দরিল স্তোইকাও এসেছেন। তাদের দেশে আসার বিষয়টি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে জানিয়েছে কিংস।
৫৮ বছর বয়সী তিতার এশিয়া অঞ্চলের ফুটবলে কাজ করার ভালো অভিজ্ঞতা রয়েছে। সবশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনের দায়িত্বে ছিলেন।
জৈন্তাবার্তা / শিউলী




