রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু কখন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০২ PM

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু কখন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৪ ১১:২৬:৫৮ AM

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির বাগড়া, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু কখন

ছবি: সংগৃহীত


বাংলাদেশ-পাকিস্তান সিরিজে বৃষ্টির বাগড়া যেন পরিচিত দৃশ্য। ইসলামাবাদে চলমান ‘এ’ দলের সিরিজে নিয়মিত হানা দিচ্ছে বৃষ্টি। এবার রাওয়ালপিন্ডিতে হানা দিয়েছে বৃষ্টি। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট তাই নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না।  

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের টস আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হওয়ার কথা ছিল। তবে মধ্য রাত থেকে পাকিস্তানের শহরটিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আউটফিল্ডে গর্ত সৃষ্টি হয়েছে। পিচ কাভারে ঢাকা। কিছুক্ষণের জন্য থামলেও আবার ফিরে এসেছে বৃষ্টি। রাওয়ালপিন্ডির আজকের আবহাওয়ার পূর্বাভাসও সুখকর নয়। সারা দিনই বৃষ্টি হতে পারে। এমনকি বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টে বৃষ্টির পূর্বাভাস ছিল আগেই। ঝুম বৃষ্টিতে গতকাল অনুশীলন করা সম্ভব হয়নি। প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দ্বিতীয় দিন থেকে আবহাওয়া নিয়ে চিন্তা কমবে। টেস্টের শেষ চার দিন ঝকঝকে আবহাওয়া থাকার কথাই বলছে পূর্বাভাস।

রাওয়ালপিন্ডিতেই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ড্র করলেই সিরিজ জিতবে। তবে সিরিজ বাঁচাতে পাকিস্তানের শেষ টেস্ট জয়ের কোনো বিকল্প নেই। দ্বিতীয় টেস্টের জন্য গতকাল  ১২ সদস্যের দল দিয়েছে স্বাগতিকেরা।

জৈন্তা বার্তা / শিউলী



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা