৮ কেজি স্বর্ণসহ বিমান কর্মকর্তা আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

৮ কেজি স্বর্ণসহ বিমান কর্মকর্তা আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৩ ০৩:৩৩:৫৯ পূর্বাহ্ন

৮ কেজি স্বর্ণসহ বিমান কর্মকর্তা আটক

ছবি: সংগৃহীত


প্রায় ৮ কেজি ওজনের গোল্ডবারসহ এক বিমান কর্মকর্তাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। বিমানবন্দরের হ্যাঙ্গারের সামনে থেকে তাকে আটক করা হয়।

সোমবার( ২১ আগস্ট) দুপুরে এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (২০ আগস্ট) রাত ১০টায় ওই কর্মকর্তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৬৮ টি গোল্ড বার পাওয়া যায়। যার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম।

জানা গেছে, রোববার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিমানবন্দরের এপ্রোন সাইডে নজরদারি করছিল সাদা পোশাকের গোয়েন্দা দল। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট বিজি ৩৮৩ ঢাকায় অবতরণ করে। পরে সেটি হ্যাঙ্গারে পার্ক করা হয়। এরপরে সেখানে সন্দেহভাজন ওই কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোমরে লুকিয়ে রাখা স্বর্ণের কথা স্বীকার করেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার