ভুটানের কোচের কণ্ঠে বাংলাদেশের বিপ্লব
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৩ PM

ভুটানের কোচের কণ্ঠে বাংলাদেশের বিপ্লব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৪ ১১:০৮:৩২ AM

ভুটানের কোচের কণ্ঠে বাংলাদেশের বিপ্লব

ছবি: সংগৃহীত


আগামীকাল ভুটানের থিম্পুতে শুরু হচ্ছে বাংলাদেশ-ভুটান দুই ম্যাচের প্রীতি সিরিজ। বাংলাদেশের ছাত্র-জনতার বিপ্লবের বিষয়টি দক্ষিণ এশিয়ায় অত্যন্ত আলোচিত। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভুটানের কোচের কণ্ঠে উঠে এসেছে বাংলাদেশের বিপ্লবের প্রসঙ্গ। 

ভুটান কোচ নাকামুরা বলেন, 'বাংলাদেশের রাজনীতিতেও বিপ্লব হয়েছে, এটাও তাদের অনুপ্রাণিত করবে। তারা শক্তিশালী দল… কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলব বাংলাদেশকে ভয় না পেতে।' বাংলাদেশ সম্পর্কে ভালোই জানা-শোনা ভুটান কোচের। গত জুলাই-অগাস্টের গণআন্দোলন সম্পর্কেও যেমন জানেন তেমনি কিছু দিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেটাও জানা তার।

সাম্প্রতিক সময়ে নানা কারণে উজ্জীবিত থাকবে বাংলাদেশ। ভুটানের কোচ বাংলাদেশের উদ্দীপনা ভেঙে দিতে আত্নবিশ্বাসী, ‌'আমাদের দলটা তরুণ, এই ম্যাচগুলোতে তারা আত্মবিশ্বাস শানিয়ে নেবে। এটা আমাদের ঘরের মাঠ। আমাদের এই সুযোগটা নিতে হবে।’

থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৬টায় প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী রবিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ গড়াবে একই স্টেডিয়ামে। পরিসংখ্যানের পাতায় ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। তবে স্বাগতিক অধিনায়ক নিমা সংবাদ সম্মেলনে বলেছেন, '২০১৬ সালে আমরা বাংলাদেশকে হারিয়েছিলাম। আবারও তাদের হারাতে চাই। পরের বছর আমাদের এএফসি এশিয়ান কাপের বাছাই রয়েছে। এই ধরনের প্রীতি ম্যাচ আমাদের দলকে উজ্জ্বীবিত করবে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা