‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের সমান’
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০২ PM

‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের সমান’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৭:১৪:৪০ AM

‘পর্তুগালের ইউরো জয় বিশ্বকাপের সমান’

ছবি: সংগৃহীত


ফুটবল ক্যারিয়ারে ব্যক্তিগতভাবে সম্ভাব্য প্রায় সবকিছুই জিতেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি দলীয় সাফল্যও পেয়েছেন ভুরি ভুরি, তবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ট্রফি বিশ্বকাপ জেতা হয়নি তার। যা নিয়ে এই তারকা ফরোয়ার্ডের কাছে নানা সময়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। সেই প্রসঙ্গ আবারও উঠল গতকাল (বৃহস্পতিবার), জবাবে রোনালদো পর্তুগালের হয়ে জেতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফিকে বিশ্বকাপের সমান বলে মন্তব্য করেছেন।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা সদস্য ছিলেন পর্তুগালের ২০১৬ ইউরোজয়ী দলের। যদিও ইনজুরির কারণে তার ফাইনাল খেলা হয়নি। তবে ডাগআউট থেকে তিনি অনেকটা সেদিন প্রধান কোচ ফার্নান্দো সান্তোসের সহকারীর ভূমিকায় ছিলেন। পরে অধিনায়ক হিসেবে ইউরোর ট্রফি গ্রহণ করেন রোনালদো, এরপর উয়েফা নেশনস লিগেও দলকে শিরোপা জেতান। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি জাতীয় দল কিংবা ক্লাব কোথাও কোনো অপূর্ণতা রাখেননি। বিশ্বকাপ জিতেছেন কাতারে অনুষ্ঠিত ২০২২ আসরে।

যা নিয়েই মূলত রোনালদোকে খোঁচা দেওয়ার চেষ্টা চলে। গতকাল নেশনস লিগে পর্তুগালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতল রোনালদোর দল। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় গোল করেন সিআরসেভেন। শেষ পাঁচ ম্যাচে পর্তুগালের হয়ে গোল করতে পারেননি তিনি। বৃহস্পতিবার রাতে নুনো মেন্ডেসের ক্রস থেকে ভলিতে গোল করেন ৩৯ বছরের রোনালদো। যা তার ক্যারিয়ারের ৯০০তম গোল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তিনি অফিশিয়াল ম্যাচে এই কীর্তি গড়লেন।

পরবর্তীতে আগামী বিশ্বকাপে খেলার বিষয়ে রোনালদোকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘পর্তুগালের একটা ইউরো (চ্যাম্পিয়নশিপ) জেতাই বিশ্বকাপ জয়ের সমান। আমি পর্তুগালের হয়ে দুটি ট্রফি জিতেছি, যা সত্যিই চেয়েছিলাম। তাই আমি এটা (বিশ্বকাপ) নিয়ে অনুপ্রাণিত নই।’ নিজের ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়া নিয়ে তিনি আরও বলেন, ‘এসব আমাকে অনুপ্রাণিত করে না। আমি ফুটবল উপভোগ করি। এটাই আমাকে অনুপ্রেরণা জোগায়। রেকর্ডগুলো প্রাকৃতিক উপায়েই হয়। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

এর আগে ২০১৬ সালে রোনালদোর নেতৃত্বে ইউরোয় চ্যাম্পিয়ন হয় পর্তুগাল, যা ছিল দেশটির জাতীয় ফুটবল দলের প্রথম শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের উদ্বোধনী আসরেরও ট্রফি ওঠে রোনালদোর পর্তুগালের হাতে। অন্যদিকে, বিশ্বকাপে এখন পর্যন্ত পর্তুগালকে সেমিফাইনালের চেয়ে বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি। যদিও রোনালদো ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা