রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ম্যাচের আগে দুঃসংবাদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২২ AM

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ম্যাচের আগে দুঃসংবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০১:২২:৫৫ AM

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, ম্যাচের আগে দুঃসংবাদ


কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার বাকি আছে হাতে গুণে অল্প কয়েক ঘণ্টা। বাংলাদেশ সময় বুধবার (১১ সেপ্টেম্বর) রাত আড়াইটায় (মঙ্গলবার দিবাগত রাত) নেস্টর লরেঞ্জোর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। কোপা আমেরিকার ফাইনালে এই দলকেই হারিয়ে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা। তাই এই ম্যাচে খুব একটা অচেনা প্রতিপক্ষ পাচ্ছে না তারা।

কিন্তু এমন ম্যাচের আগে আর্জেন্টিনা দলে আছে দুঃসংবাদ। আগে থেকেই শঙ্কায় থাকা দুই ফুটবলারকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আর্জেন্টিনার কোচকে। দলের অন্তত দুইজন গুরুত্বপূর্ণ সদস্যকে মিস করতে পারেন স্কালোনি। শঙ্কার কেন্দ্রে ছিলেন দুই মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিকো গঞ্জালেস। তাদের মধ্যে ম্যাক অ্যালিস্টার কিছুটা সেরে উঠলেও নতুন করে অস্বস্তিতে ভুগছেন জিওভান্নি লো সেলসো। 

লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়াকে ছাড়া খেলতে নেমে চিলির বিপক্ষে ৩-০ গোলের সহজ এক জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে গোলও পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। এরপরেই অবশ্য পায়ের অ্যাডাক্টর পেশিতে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়ে উঠে যান তিনি। একই ম্যাচে চিলির কড়া ট্যাকেলের কারণে গোড়ালির ইনজুরিতে পড়েন উইঙ্গার নিকোলাস গঞ্জালেস।

কলম্বিয়া ম্যাচের আগে দুজনেই শুরুতে দল থেকে আলাদা অনুশীলন করেছিলেন। ধারণা করা হয়েছিল দুজনকেই মিস করতে পারে দল। তবে পরবর্তীতে দলের শেষ অনুশীলন সেশনে দুজনেই ফিরে আসেন। কিন্তু সেই অনুশীলন থেকেই শুরু হয়েছে নতুন অস্বস্তি। 

আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুলের এক্স হ্যান্ডেলে করা পোস্ট অনুযায়ী, শেষ অনুশীলনের পর নিকো গঞ্জালেসের পাশাপাশি জিওভান্নি লো সেলসোর মাঝেও ইনজুরি শঙ্কা দেখা দিয়েছে। দুজনেই অনুশীলন শেষ করেছেন অস্বস্তি নিয়ে। এদের মাঝে নিকো গঞ্জালেসের অবস্থা কিছুটা শোচনীয়। একাধিক আর্জেন্টাইন গণমাধ্যমের ভাষ্য, নিকোর পক্ষে এই ম্যাচ খেলা অসম্ভব। 

সেক্ষেত্রে আর্জেন্টিনার শুরুর একাদশে চলে আসবেন আলেহান্দ্রো গার্নাচো। অন্যদিকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার শুরুর একাদশে না থাকলে সেক্ষেত্রে বিকল্প ভাবা হয়েছিল জিওভান্নি লো সেলসোকে। তবে ম্যাক অ্যালিস্টার এবং লো সেলসো দুজনেই শঙ্কায় থাকলে লিয়ান্দ্রো পারেদেসকে শুরু থেকে দেখা যাবে এই ম্যাচে। 


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা