শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় বাংলাদেশের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৯/২০২৪ ০৬:৩০:১২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

ছবি: সংগৃহীত


প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও তেমন শঙ্কা ছিল। বৃষ্টি বাধায় নির্ধারিত সময়ে টস হয়নি। শেষ পর্যন্ত ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। আর তাতে স্বাগতিক লঙ্কান মেয়েদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ ‘এ’ দল।

আজ (মঙ্গলবার) কলম্বোর থ্রুস্টানে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি গড়েছিল স্বাগতিক মেয়েরা। জবাবে ২ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইয়াং টাইগ্রেসরা।

জৈন্তাবার্তা / জারা