কলম্বিয়ার কাছে হেরে গেল আর্জেন্টিনা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৩ AM

কলম্বিয়ার কাছে হেরে গেল আর্জেন্টিনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ০১:০৫:৪৬ AM

কলম্বিয়ার কাছে হেরে গেল আর্জেন্টিনা


একের পর এক জয়ে উড়তে থাকা আর্জেন্টিনা ছন্দ হারাল আজ। তাদের টানা ১২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল কলম্বিয়ার মাঠেই। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গলবার রাতে বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক হামেস নেসতর লরেনসোর শিষ্যরা।   

ঘরের মাঠে কলম্বিয়া অবশ্য এগিয়ে যায় শুরুতেই। তাদের এগিয়ে নেন ইয়ের্সন মসকেরা। বিরতির পর আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলাস গনসালেস। কিন্তু সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষদিকে পেনাল্টি থেকে গোল করে তাদের জয়রথ থামান হামেস রদ্রিগেস।

লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা পিছিয়ে যায় ম্যাচের ২৫তম মিনিটেই। কর্নার থেকে বল দেওয়া নেওয়া করে মসকেরাকে ক্রস বাড়ান রদ্রিগেস। বল পেয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ান ডিফেন্ডার। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল না হলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।  

কিন্তু বিরতির পর ঘুরে দাঁড়ায় স্কালোনির শিষ্যরা। ৪৮তম মিনিটে তাদের সমতায় ফেরায় নিকো গনসালেস। প্রতিপক্ষের ভুলে মাঝমাঠে বল পেয়ে টেনে নিয়ে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। কিন্তু এই সমতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ৬০তম মিনিটে আর্জেন্টিনার বক্সে ফাউলের শিকার হন দানিয়েল মুনোস। পেনাল্টি পেয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন রদ্রিগেস।

হারলেও ৮ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৪ জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা