বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির দাবি জানিয়ে শাল্লায় সংবাদ সম্মেলন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির দাবি জানিয়ে শাল্লায় সংবাদ সম্মেলন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৩ ০৬:৫৮:২৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ফাঁসির দাবি জানিয়ে শাল্লায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক


পঁচাত্তর এর ১৫-আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের বিচারের দাবীতে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের (নৌকার) মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্য শ্রমিকলীগের সভাপতি ড. সামছুল হক চৌধুরী সংবাদ সম্মেলন করেছেন।

২২ আগস্ট, মঙ্গলবার। শাল্লা উপজেলাস্থিত জেলা পরিষদ ডাকবাংলোয় শাল্লা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

ড. সামছুল হক চৌধুরী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, আগস্ট আমাদের শোকের মাসে ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, ৭৫-এর ১৫ আগস্ট কিছু বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। শুধু তাই নয়, পরবর্তীতে এ ঘটনার বিচার কাজ ব্যহত করতে ইনডেমিনিটি এ্যাক্ট জারী করা হয়। ফলে দীর্ঘদিন বিচার কাজ হয়নি। আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে রাষ্ট্রদ্রোহিতা ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার কাজ শুরু করেন। এখনো অনেক খুনি গা ঢাকা দিয়ে দেশের বাইরে অবস্থান করছে। তাদেরকে দেশে ফিরিয়ে এনে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

এছাড়াও তিনি তার দীর্ঘ ৩৭ বছরের আওয়ামী রাজনীতির ধারাবাহিক বর্ননা করে ও আওয়ামী সরকারের উন্নয়ন উল্লেখ করে এবং নিজের ব্যক্তি অর্থায়নে উন্নয়ন ও জনকল্যান মূলক কাজ প্রকাশ করে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশার প্রত্যয় ব্যক্ত করেন।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী