শহীদদের আত্মদান বৃথা যাবে না: জেলা প্রশাসক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শহীদদের আত্মদান বৃথা যাবে না: জেলা প্রশাসক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৪ ০৬:৪০:৫৬ পূর্বাহ্ন

শহীদদের আত্মদান বৃথা যাবে না: জেলা প্রশাসক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের জেলা প্রশাসক ডঃ মোঃ ফরিদুর রহমান বলেছেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আত্মদানকারীদের কারনেই আজ আমরা একটা সুন্দর রাষ্ট্রিয় পরিবেশে কাজ করতে পারছি।শহীদদের আত্মদান বৃথা যাবে না।রাষ্ট্র সকল শহীদ পরিবারের কল্যানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।শহীদদের পরিবারের পাশে সরকার আছে।থাকবে। তিনি এসময় নিহতের স্ত্রী ও স্বজনদের শান্তনা প্রদান করেন ও ধৈর্য্য ধরতে বলেন।

জেলা প্রশাসক আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২১ জুলাই ঢাকার সাভারে পুলিশের গুলিতে নিহত মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শামিম মিয়ার বাড়িতে গিয়ে নিহতের স্ত্রী পিয়ারা বেগম ও তার স্বজনদের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।জেলা প্রশাসক বলেন তাদের অতুলনীয়  আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এসময় জেলা প্রশাসকের সাথে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) প্রভাংশু সোম মহান,মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল,ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী,ছাতিয়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কামরুল হাসান প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন ও স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার