মেসির রাজকীয় প্রত্যাবর্তন, জিতল ইন্টার মায়ামি
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৪ AM

মেসির রাজকীয় প্রত্যাবর্তন, জিতল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৪ ০২:২৬:৫০ AM

মেসির রাজকীয় প্রত্যাবর্তন, জিতল ইন্টার মায়ামি


দুই মাসের বেশি সময় পর ইন্টার মায়ামির জার্সিতে ফিরে জ্বলে উঠলেন লিওনেল মেসি। নিজে করেছেন জোড়া গোল। আর সতীর্থ সুইস সুয়ারেজকে দিয়ে করান আরও এক গোল। এতে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পায় তার ক্লাব মায়ামি।

তার এমন রাজকীয় প্রত্যাবর্তনে হাসি ফুটেছে ভক্ত-সমর্থকদের মুখে। এতে নিজের তৃপ্তির কথা জানান আর্জেন্টিনার এ মহাতারকা। চলতি বছর ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান মেসি। ফোলা পা নিয়ে ডাগআউটে কান্না করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে। এরপর থেকে শুরু হয় ক্ষণগণনা, কবে মাঠে ফিরবেন তিনি। এ সময়ে ইন্টার মায়ামির জার্সিতে ১৩টি এবং আর্জেন্টিনার হয়ে ২টি ম্যাচ মিস করেন মেসি।

রবিবার (১৫ সেপ্টেম্বর) মাঠে ফিরেই জেতালেন দলকে। গড়েন নতুন এক রেকর্ডও। মেজর লিগ সকারে (এমএলএস) ১৯ ম্যাচে তার গোল আর অ্যাসিস্ট সমান ১৫টি করে। মার্কিন লিগের ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড এটি।

সুস্থ হয়ে মাঠে ফেরার প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’

দীর্ঘ দুমাসের বেশি সময় পর মাঠের ফেরার অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’

দলের সেরা তারকার মাঠে ফেরার নিয়ে ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘আমি আনন্দিত যে সে ম্যাচটা শেষ করে এসেছে এবং ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে। সে খুব ভালো অনুভব করছে।’

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা