টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৪ AM

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৯/২০২৪ ০১:২৮:৩১ AM

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা


আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি।

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।  

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নেতৃত্বে আছেন জ্যোতি। তার নেতৃত্বেই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। স্কোয়াডে রাখা হয়েছে তিনজন পেসার। ব্যাটিংয়ে জ্যোতির সঙ্গে বড় ভরসা হবেন সোবহানা মোস্তারি।  

এই স্কোয়াড নিয়ে জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। দল ঘোষণার পর তিনি জানিয়েছেন, একশ দশ ভাগ দিয়ে ক্রিকেট খেলতে পারলে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ।  

এবার বিশ্বকাপ ঘরের মাঠেই খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে সেটি সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। ৩ অক্টোবরই স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড : নিগার সুলতানা, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সাথী রাণী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা