১৪৯ রানেই অলআউট বাংলাদেশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

১৪৯ রানেই অলআউট বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৯/২০২৪ ০৪:০৩:৫৬ পূর্বাহ্ন

১৪৯ রানেই অলআউট বাংলাদেশ

ছবি: সংগৃহীত


চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রান করেছে ভারত। তাই ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে নিজেদের প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হতো। কিন্তু সেটাও করতে পারেনি বাংলাদেশ। দেড়শর আগেই অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তবে বাংলাদেশকে ফলো অন না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

৪৭ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন সাকিব। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেয়েছে ভারত।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

জৈন্তাবার্তা / জারা