বড় লক্ষ্যে ভালো শুরু বাংলাদেশের
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৬ AM

বড় লক্ষ্যে ভালো শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৩:১৪:৩৬ AM

বড় লক্ষ্যে ভালো শুরু বাংলাদেশের


চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ৫১৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়লেও দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই চা বিরতির আগ পর্যন্ত কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা করেছে ৫৬ রান।

বাংলাদেশের দুই ওপেনারই এদিন বেশ আগ্রাসী ক্রিকেট খেলছেন। তাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে ভারতীয় বোলারদের। অধিনায়ক রোহিত শর্মা ১৩ ওভার করাতে ব্যবহার করেছেন ৪ বোলার। তবে কেউই এখন পর্যন্ত সফল হতে পারেননি। ৩৮ বলে ৩২ রানে ব্যাট করছেন জাকির। অন্যদিকে ৪০ বলে ২১ রানে ব্যাট করছেন সাদমান।

এর আগে, চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রানের দেখা না পেলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি আদায় করে তা পুষিয়ে দিয়েছেন শুভমান গিল। ২১ মাস পর সাদা পোশাকে ফেরা রিশভ পান্তও প্রত্যাবর্তন রাঙিয়েছেন সেঞ্চুরি তুলে নিয়ে। 

প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে স্কোরবোর্ডে আরও ২৮৭ রান জমা করে ইনিংস ঘোষণা করেছে। তাতে রান পাহাড়ে চেপেছে ভারত। বাংলাদেশের সামনে টার্গেট ৫১৫ রানের।

চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নামা পান্ত-গিল জুটি এদিন সাড়ে চারশো পার করেন। এরপর পান্ত মেহেদী হাসান মিরাজের বলে ১২৮ বলে ১০৯ রান করে সাজঘরে ফিরলেও ফেরানো যায়নি গিলকে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১৯ রানে। অন্যদিকে লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ২২ রানে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা