বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ বি ল ম্ব
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১০ AM

বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ বি ল ম্ব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ০৫:৩৬:০২ AM

বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ বি ল ম্ব

ছবি: সংগৃহীত


এএফসি অ-২০ টুর্নামেন্টের বা্ছাই পর্ব শুরু হয়েছে আজ থেকে। এ গ্রুপের ভেন্যু ভিয়েতনাম। আজ এই গ্রুপের উদ্বোধনী দিনে হাই পংয়ের লাচ ট্রে স্টেডিয়ামে দুটি ম্যাচ।

গুয়াম ও ভূটানের ম্যাচ চলছে। এই ম্যাচটি বৃষ্টির জন্য আধ ঘন্টার বেশি স্থগিত ছিল। এই ম্যাচ বিলম্ব হওয়ায় বাংলাদেশের ম্যাচটি পৌনে এক ঘন্টা পিছিয়ে দিতে বাধ্য হয় আয়োজকরা। বাংলাদেশের ম্যাচ ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। বৃষ্টিতে ম্যাচটি পৌনে এক ঘন্টা পিছিয়ে পৌনে আটটায় পুননির্ধারিত হয়েছে। বাংলাদেশ ভিয়েতনামের চেয়ে এক ঘন্টা পিছিয়ে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হচ্ছে পৌনে সাতটায়।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সিরিয়া। ম্যাচ পৌনে এক ঘন্টা পিছিয়ে গেলেও দুই দলের স্কোয়াড অবশ্য চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের অধিনায়কত্ব করছেন মিডফিল্ডার আশরাফুল হক আসিফ। সাফ অ-২০ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম আছেন  একাদশে। সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের ছয় জন ছাড়াই বাংলাদেশ ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাই খেলতে গেছে।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ গ্রুপের খেলা ভিয়েতনামে অনুষ্ঠিত হবে আগামী ২১-২৯ সেপ্টেম্বর। গ্রুপ-‘এ’তে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, ভুটান ও গুয়াম অ-২০ জাতীয় ফুটবল দল। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা