৪ গোলের হার নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৯ AM

৪ গোলের হার নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৯/২০২৪ ১০:০২:৩৬ AM

৪ গোলের হার নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ

ছবি: সংগৃহীত


এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই বাংলাদেশের জন্য ভালো হয়নি। ভিয়েতনামে সিরিয়ার বিপক্ষে ০-৪ গোলে হেরেছে বাংলাদেশ। কদিন আগেই বয়সভিত্তিক পর্যায়ে সাফ জিতে আসা বাংলাদেশ দলটা এবারে দেখল ভিন্ন এক বাস্তবতা।

এই হারের পর বাংলাদেশ দলের কোচ মারুফুল হক স্বাভাবিকভাবেই হতাশ। ম্যাচ পরবর্তী সময়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে, ‘সিরিয়ার ম্যাচে টার্নিং পয়েন্ট প্রথম দুই গোল। সেখানে আমরা পুরোপুরি হাইটে (উচ্চতা) পরাস্ত হয়েছি। এছাড়া আমাদের ছেলেরা চেষ্টা করেছে।’

ট্যাকনিক্যালি সিরিয়ার ফুটবলাররা বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের ফুটবলাররা এমনিতেই পিছিয়ে থাকলেও আবার কিছু ভুলও করেছে। সেই ভুল ভালো করেই চোখে পড়েছে কোচ মারুফের, ‘রক্ষণে ও গোলরক্ষকে কিছুটা ভুল ছিল। সামনের ম্যাচে কাটিয়ে উঠতে পারব আশা করি।’

আজ গোলরক্ষক হিসেবে খেলেছেন মাহিন। অথচ মারুফের প্রাথমিক স্কোয়াডে ছিলেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন করানো আসিফ। সেই আসিফকে তিনি বাদ দিয়েছেন। কারণ আসিফের ফিটনেস নাকি আগের সেই পর্যায়ে নেই। আনুষ্ঠানিক কারণ এটি ব্যাখ্যা করলেও ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, বসুন্ধরা কিংস অন্য চার ফুটবলার না ছাড়ায় গোলরক্ষক আসিফ ও আরেক ফুটবলারকে ক্যাম্প ত্যাগ করিয়েছেন কোচ অনুরাগের বশবর্তী হয়ে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা