ভারতের কাছে বড় হার বাংলাদেশের
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১০ AM

ভারতের কাছে বড় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৪ ০১:০৯:০৫ AM

ভারতের কাছে বড় হার বাংলাদেশের


হারটা ছিল অবশ্যম্ভাবী। কতক্ষণ সময় লাগে, তাই ছিল দেখার। ৬ উইকেট হাতে নিয়ে একটি সেশনও খেলতে পারেনি বাংলাদেশ। টেস্টের শুরুতে বোলাররা আশার আলো দেখালেও পরের পুরো সময়ই ছিল হতাশার, বিশেষত ব্যাটিং।  

চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে বাংলাদেশ করতে পারে কেবল ১৪৯ রান। ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

চতুর্থ দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। কিন্তু পানি পানের বিরতির পর চার বলের ভেতরই উইকেট হারায়, আক্রমণে এসে সাফল্য পান রবীচন্দ্রন অশ্বিন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে আগের দিনটা শেষ করা সাকিব আল হাসানের ব্যাটের ওপরের অংশে লেগে প্যাড ছুঁয়ে চলে যায় জয়সোয়ালের হাতে।  

আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান করেন সাকিব। সাত ইনিংসে হাফ সেঞ্চুরি পাচ্ছেন না তিনি। লিটনও এরপর ফিরে যান অল্পতে। তার ব্যাট ছুঁয়ে বল যায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। ১০ বলে স্রেফ ১ রানই করতে পেরেছিলেন তিনি। ১০ বলে ৮ রান করা মেহেদী হাসান মিরাজ আউট হন অশ্বিনের বলে।

পানি পানের বিরতির পর খেই হারানো বাংলাদেশের দিশা পাওয়ার আশা ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু তিনিও উইকেট হারানোর মিছিলে যোগ দেন। ৮২ রান করে জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

তার বিদায়ের পর বাংলাদেশের জন্য হারটা ছিল স্রেফ সময়ের ব্যাপার মাত্র। ৪ উইকেটে ১৯৪ রান করা বাংলাদেশ যেতে পেরেছে ২৩৪ রান অবধি। ২১ ওভারে ৮৮ রান দিয়ে একাই ৬ উইকেট নেন অশ্বিন। জাদেজা তিন ও বুমরাহ পেয়েছেন এক উইকেট।  

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা