আম্বরখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

আম্বরখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৭:৪২:২২ পূর্বাহ্ন

আম্বরখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে শিপু মিয়া (৩০) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিপু সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভরারগাঁওয়ের আব্দুল লতিফের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে আম্বরখানার গোল্ডেন টাওয়ার সংলগ্ন ‘বারি ম্যানশন’ নামক মার্কেটের তৃতীয় তলার ২৩৯ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করে আম্বরখানা ফাঁড়িপুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এস.আই মফিজ উদ্দিন। তিনি  বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা এসে লাশটি উদ্ধার করি। সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলন্ত ছিলো।প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশের ময়না তদন্ত হবে।রিপোর্ট হাতে পেলে ও তদন্তসাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

এম সি