জগন্নাথপুরে ট্রাকসহ ভেঙে যাওয়া সেই বেইলি সেতুর মেরামত কাজ শুরু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ট্রাকসহ ভেঙে যাওয়া সেই বেইলি সেতুর মেরামত কাজ শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ০৮:৩৩:৫১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ট্রাকসহ ভেঙে যাওয়া সেই বেইলি সেতুর মেরামত কাজ শুরু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজোড়া নদীর ওপরে ভেঙে যাওয়া বেইলি সেতুর মেরামত কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল থেকে রাণীগঞ্জ ইউনিয়নের সেতুটির মেরামত কাজ শুরু হয়। এটি মেরামত করতে আনুমানিক ৫০ লাখ টাকা খরচ হবে। দুই থেকে তিনদিনের মধ্যে সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

সওজ সূত্র জানায়, মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা থেকে সিমেন্ট বহনকারী একটি ট্রাক বেইলি সেতুটির ওপরে উঠলে এটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার মারা যান। এ ঘটনায় জগন্নাথপুরের এ সড়কের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এতে রাণীগঞ্জ ইউনিয়নের ১০টি গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তি পড়েছেন।

সেতু মেরামত করতে আসা শ্রমিক হোসেন মিয়া বলেন, তিন থেকে চারদিনের মধ্যে সেতু মেরামতের কাজ শেষ হয়ে যাবে।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, সেতুটির ভাঙা অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। এটি মেরামতে ৫০ লাখ টাকার মতো খরচ হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী