যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি লাভ করলেন বিশ্বনাথের ফরিদ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি লাভ করলেন বিশ্বনাথের ফরিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৮/২০২৩ ১১:২৭:২৯ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি লাভ করলেন বিশ্বনাথের ফরিদ

ছবি: সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ পৌরসভার বিশ্বনাথেরগাঁও গ্রামের গৌছ উল্লাহ ও সমরুন বেগমের সর্বকনিষ্ঠ পুত্র ফরিদ উদ্দিন উচ্চতর ডিগ্রি লাভ করলেন যুক্তরাজ্যের আলস্টার ইউনির্ভাসিটি থেকে। সে ‘এমএসসি ইন্টারন্যাশনাল বিজনেস’-এ উচ্চতর ডিগ্রি অর্জন করেছে।

ফরিদ উদ্দিন উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার মধ্যে যেমন আছে তারুণ্যের গতিশীল আবেগ ও সাহসের উচ্চল ঝংকার, তেমনি পরিমার্জিত ও শীলিত আধুনিক মানুষ হিসেবে বন্ধু মহলে সততা স্বীকৃত।

অবিরত জ্ঞান পিপসা ও নিরলস সাধনা যার নিত্য নৈনিত্তিক কাজ। সামাজিক চিন্তা চেতনা ও সংধস্কৃতির প্রতি গভীর মমত্ব নিয়ে স্বমহিমায় ফরিদ কাজ করে যাচ্ছে সার্বিক অঙ্গনেও।

ফরিদ উদ্দিন ভবিষ্যতে বাংলাদেশের মানুষের কল্যানের জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তাই সে সকলের কাছে দোয়া/আশীর্বাদ প্রার্থী।

এম সি