টাইগার রবিকে ভারতীয় ভক্তদের মারধর, হাসপাতালে ভর্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

টাইগার রবিকে ভারতীয় ভক্তদের মারধর, হাসপাতালে ভর্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৯/২০২৪ ০৪:৩৩:০০ পূর্বাহ্ন

টাইগার রবিকে ভারতীয় ভক্তদের মারধর, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত


বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার রবি কানপুরে গ্যালারিতে ভারতীয় ভক্তদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় পুলিশ৷

পুলিশ জানিয়েছে, রবি তাকে মারধরের অভিযোগ করেছেন৷ সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পাঠানো হয়েছে ইনজুরি চেকআপের জন্য।

এর আগে চেন্নাইতেও ভক্তদের হাতে হেনস্থার অভিযোগ করেছিলেন রবি। চেন্নাইতে রবির পতাকা কেড়ে নেওয়াসহ তাকে হেনস্থা করা হয়েছিল।

জৈন্তাবার্তা / জারা