মেসির গোলে হার এড়াল মায়ামি
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৪ AM

মেসির গোলে হার এড়াল মায়ামি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ১২:০৮:৪২ PM

মেসির গোলে হার এড়াল মায়ামি

ছবি:সংগৃহীত


সময়টা ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। প্রতিপক্ষের মাঠে টানা দুই ড্রয়ের পর ঘরের মাঠেও জয়ের মুখ দেখতে পেল না মেসির দল। উল্টো শার্লটের বিপক্ষে কোনো রকমে হার এড়িয়েছে মায়ামি। ম্যাচের ৬৭ মিনিটে গোল করে দলকে হার থেকে বাঁচান মেসি। ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) শার্লটের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর মেসির গোলে ড্র করতে সক্ষম হয় তারা। এ নিয়ে শেষ তিন ম্যাচে জয়হীন ডেভিড বেকহ্যামের দল, তিন ম্যাচেই ড্র করেছে তারা।

শার্লটের বিপক্ষে শক্তিশালী একাদশই সাজিয়েছিলেন টানা মার্টিনো। আক্রমণে ছিলেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি। রক্ষণে বুসকেটস ও জর্দি আলবাদের মতো অভিজ্ঞরা। তবুও প্রত্যাশিত ফল পায়নি দল। যদিও অষ্টম মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল তারা। গোলরক্ষককে অনেকটা একা পেয়েও দুর্বল শটৈর কারণ জালের দেখা পাননি মেসি। ৩৬ মিনিটে মেসির বুলেট গতির শট যায় একটু বাইরে দিয়ে।

গোলশূন্য বিরতির পর দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মাথায় প্রথম গোল হয়। ব্রানডট ব্রোনিকোর শটে পা লাগিয়ে জালের দেখা পান কারোল সুইডারস্কি।

৬৩ মিনিটে একবার পরাস্ত হন মেসি। ২ মিনিট পর আবার তাকে ঠেকিয়ে দেন শার্লট গোলরক্ষক। কিন্তু ৬৭ মিনিটে ঠিকই জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা। পোস্টের কোণা বরাবর দূরপাল্লার শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ড্রই করে ইন্টার মায়ামি।


এ ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্স লিগে ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ইন্টার মায়ামি। শার্লট ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সাত নম্বরে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা