বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৩ AM

বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৩:০৩:৫৮ AM

বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনও পরিত্যক্ত

ফাইল ছবি


পুরো দিনে বৃষ্টি নেই, তবুও মাঠে গড়ায়নি বাংলাদেশ-ভারত টেস্টের তৃতীয় দিনের খেলা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও সমালোচনা শুরু হয়েছে ইতোমধ্যে। দফায় দফায় ম্যাচ অফিশিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করেও সন্তুষ্ট হতে পারেননি। ফলে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় পর্যবেক্ষণ শেষে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

দুপুরে তৃতীয় দফায় পুরোপুরি খেলার উপযোগী হয়েছে কি না সেটি দেখতে মাঠে হাজির হয়েছিলেন আম্পায়াররা। এরপর তারা জানালেন– ‘ভেজা আউটফিল্ডের কারণে (দিনের) খেলা পরিত্যক্ত।’ স্বাভাবিকভাবেই এত সময় পেয়েও কেন মাঠ খেলার জন্য উপযুক্ত করা যায়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। দেখা গেছে, মাঠের পুরোনো দিনের রোলারগুলো দিয়ে পানি বের করে নেওয়ার প্রাণান্ত চেষ্টা চলছে। তবে তাতেও খুব বেশি সুফল না মেলায় মাঠকর্মীরা নেমে পড়েছেন কাপড় আর চট হাতে।

ঘণ্টাখানেক আগে প্রকাশিত উত্তর প্রদেশের স্থানীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, মাঠের ভেতরে অনেক জায়গায় পানি জমে আছে এখনও। যে কারণে আম্পায়াররা দুবার মাঠ পর্যবেক্ষণ করেও খেলা শুরুর সময় জানাতে পারেননি। বাউন্ডারি লাইনের কাছে অনেক জায়গায় এখন বেশ অনেকটাই পানি জমা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা