মরক্কোকে হারিয়ে হেক্সার পথে এক পা এগোল ব্রাজিল
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৩ AM

মরক্কোকে হারিয়ে হেক্সার পথে এক পা এগোল ব্রাজিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ১১:১৫:০০ AM

মরক্কোকে হারিয়ে হেক্সার পথে এক পা এগোল ব্রাজিল

ছবি: সংগৃহীত


ফুটবল বিশ্বকাপে রেকর্ড ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল। তবে গত দুই দশকেরও বেশি সময় ধরে আর বিশ্বকাপের ছোঁয়া পায়নি তারা। ষষ্ঠ শিরোপার অপেক্ষা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সেলেসাওদের। ফুটবল বিশ্বকাপের মতোই ফিফা ফুটসাল বিশ্বকাপেও ৫ বার শিরোপা জিতেছে ব্রাজিল। এবার নেমেছে হেক্সা পূরণের মিশনে।

উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ২৪ দলের এই আসরে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে এসেছিল ব্রাজিল। এরপর কোস্টারিকাকে হারিয়ে শেষ আটের টিকিট পায় সেলেসাওরা। আর আজ সন্ধ্যায় মরক্কোকে হারিয়ে সেমিতে পৌঁছে গেছে ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) মরক্কোকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। উজবেকিস্তানের বুখারায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় ব্রাজিল। বিরতি থেকে ফিরে দুই দলই একটি করে গোল করে।

‘বি’ গ্রুপ থেকে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আর শেষ ষোলোতে ৫-০ গোলে কোস্টারিকাকে উড়িয়ে দেয় তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়িবহর ঠেকানোর চেষ্টা বিএনপির
বিমানবন্দর প্রকল্পে জমি হা*রানোদের কান্না, ন্যায্য পাওনার দাবিতে আ*ন্দোলনের হুঁ*শিয়ারি
বড়লেখা সীমান্তে অ*বৈধ ভা*রতীয় সিগারেট জ*ব্দ
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘ*র্ষে দুই তরুণ নি*হত, আ*হত একজন
জকিগঞ্জে অ'স্ত্র ও বি'স্ফোরক জ'ব্দ
শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা