শাল্লায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শাল্লায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ১১:০২:১০ পূর্বাহ্ন

শাল্লায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউপির দ্বীপন চন্দ্র দাশ (১৩) নামের এক কিশোর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট)  বাড়ির পাশে গোসল করার সময় দ্বীপন পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।

দ্বীপন চন্দ্র দাশ হবিবপুর গ্রামের (ধীতপুর হাটির) দিলীপ চন্দ্র দাশের ছেলে। সে গিরিধর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীপন চন্দ্র দাশ হবিবপুর গ্রামের (ধীতপুর হাটির) দিলীপ চন্দ্র দাশের ছেলে। সে গিরিধর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। আনুষ্ঠানিকভাবে বোনের বর (জামাই) দেখতে খালিয়াজুড়ি উপজেলার বাঘাটিয়া গ্রামে যাওয়ার কথা ছিল দ্বীপন চন্দ্র দাশের। অন্য সব মানুষজন নৌকায় উঠলেও তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে আত্মীয় স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশে একটি গোসলের ঘাটে দ্বীপন চন্দ্র দাশের পায়ের জুতা দেখে সন্দেহ হয় তাদের। পরে গোসলের জায়গার ১২-১৫ ফুট দূরে পানির নিচ থেকে তার লাশ উদ্ধার করে স্বজনসহ স্থানীয়রা।

এব্যাপারে ইউপি সদস্য বিশ্বরূপ তালুকদার জানান, দ্বীপন বড় বোনের বর (জামাই) দেখার উদ্দেশ্যে বাঘাটিয়া গ্রামের যাওয়ার কথা ছিল। পরে শুনি পানিতে ডুবে মারা গিয়েছে। তার মৃত্যুর ঘটনায় আমরা সবাই শোকে কাতর।

এবিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, পানিতে ডুবে যাওয়া কিশোরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ঘটনাটি খুবই দুঃখজনক।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী