এশিয়াকাপে দলের সাথে যাননি লিটন-তানজিম
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৪ PM

এশিয়াকাপে দলের সাথে যাননি লিটন-তানজিম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০১:২৮:৪৫ AM

এশিয়াকাপে দলের সাথে যাননি লিটন-তানজিম

ছবি: সংগ্রহীত


আর মাত্র দুদিন পরেই পর্দা উঠবে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। খেলায় অংশ নিতে আজ দুপুরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে কলম্বো রওয়ানা দিয়েছে টাইগারদের বহর। তবে দলের সাথে যাচ্ছেন না লিটন দাস। একদম শেষ মুহূর্তে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সেই সাথে যাচ্ছেন না তানজিম হাসান সাকিবও।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, লিটনের জ্বর এসেছে। তাই তিনি দলের সঙ্গে কলম্বোর বিমানে চড়তে পারেননি। শেষ মুহূর্তে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।

এদিকে অন্যদিকে পেসার এবাদত হোসেনের চোটে দলে আসা তরুণ পেসার তানজিম হাসান সাকিবও এশিয়া কাপ খেলার জন্য শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি।

জানা গেছে, যেহেতু তানজিম সাকিব প্রথম বহরে ছিলেন না, তাই আজ যে ফ্লাইটে জাতীয় দল শ্রীলঙ্কা যাচ্ছে, সেই ফ্লাইটে তার টিকিট কাটাও ছিল না। তাই তিনি আগামীকাল ২৮ আগস্ট সোমবার অন্য ফ্লাইটে যাবেন।

এদিকে জাতীয় দলের সঙ্গে না গেলেও বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক আকরাম খান আর অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক কলম্বো যাচ্ছেন আগামী পরশু মানে মঙ্গলবার।

৩১ আগস্ট শ্রীলঙ্কার পাল্লেকেল্লেতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু হবে সাকিব আল হাসানের দলের। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।

এস.ডি



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে